Yasmin Mushtari on the Judging Panel at Bangladesh Shishu Academy | Daily Sangbad Pratidin

Yasmin Mushtari on the Judging Panel at Bangladesh Shishu Academy | Daily Sangbad Pratidin

বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা আয়োজিত ‘শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ’র বিশেষ প্রতিযোগিতায় এরইমধ্যে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সুমী শারমিন। সুমী শারমিন জানান, এমন গুণী শিল্পীর পাশে বসে বিচারকার্য পরিচালনা করাও তার জীবনের এক অন্যরকম প্রাপ্তি এবং অভিজ্ঞতা। তার আগামীদিনের পথচলায় একজন ইয়াসমিন মুশতারির পাশে বসে বিচারকার্য পরিচালনার কাজ বিশেষভাবে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তিনি শৈশব থেকে আজ অবধি সংগীতচর্চা, সঙ্গীত শিক্ষাদান ও পরিবেশনায় ব্যস্ত আছেন। ছোটবেলা হতেই তিনি বাংলাদেশ টেলিভিশনসহ নানা প্রতিযোগিতায় নিজস্বতার স্বাক্ষর রেখেছেন। এরইমধ্যে তিনি শুভাকাঙ্ক্ষিদেরকে উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সব কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। শিল্পীর জীবনী, সব গান, অডিও, ভিডিও, শিল্পীর পুরস্কার, অর্জনের তথ্য, সব অ্যালবামের তথ্য, সব গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম, শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য, যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার মাধ্যম ইত্যাদি থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন এই ওয়েব প্ল্যাটফর্মে। ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লি.’।

এরইমধ্যে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুমী শারমিনের কণ্ঠে গান ‘পাশ কেটে যেতে পারো’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন লুৎফর হাসান, সুর সঙ্গীত করেছেন শান সায়েক। এছাড়াও কিছুদিন আগে তার কণ্ঠে প্রকাশিত হয় ‘রোদ্দুর কোলাহল’ শিরোনামের একটি গান। এই গানের কথা সুমী শারমীনের। সুর সঙ্গীত শান সায়েকের।

Source: Daily Sangbad Pratidin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top