ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে লিরিক্স
ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি —
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।।
কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি’।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় —
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।

Ghumiye Gechhe Shranto Hoye song lyrics
Ghumiye Geche Shranto H’oye Amar Gaaner Bulbuli
Korun Chokhe Cheye Achhe Saanjher Jhora Phulguli.
Phul Futiye Bhor Belate Gaan Geye
Nirob Holo Kon Nishader Baan Kheye;
Boner Kole Bilap Kore Shondhya-Rani Chul Khuli’.
Kal Hote Ar Futbe Na Hay Latar Buke Monjori,
Uthchhe Patay Patay Kahar Korun Nishash Mormori.
Gaaner Pakhi Gechhe Ure, Shunyo Nir—
Konthhe Amar Nai Je Ager Kothar Bhir,
Aleya’r Ei Alote Ar Ashbe Na Keu Kul Bhuli’.
Details of Ghumiye Gechhe Shranto Hoye song
Song: ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে (Ghumiye Gechhe Shranto Hoye)
Singer: Yasmin Mushtari
Lyrics & Tune: Kazi Nazrul Islam
Genre: TV Program
রাগঃ ইমন-ভূপালী
তালঃ দাদ্রা






